বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১১ মার্চ, ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, “এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, দখলদার বা অনৈতিক কর্মকাণ্ডের স্থান থাকবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে–ই জড়িত থাকুক না কেন, জিরো টলারেন্স নীতিতে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার বিকেলে রাজধানীর রূপনগর সরকারি মডেল হাই স্কুলে রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ–দুঃখ, ভালো–মন্দ সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102