বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ মার্চ, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়িতে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাই নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কারখানা শ্রমিক আবির, ফারুক, মিরাজ, মনির এবং রনি।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, কারখানা কতৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় যাবত ঝুট ব্যবসা পরিচালনা করে আসছি। মঙ্গলবার কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এসময় আমার চারজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতা খাটিয়ে নছ মিয়া আমাদের লোকজন তাড়িয়ে দিয়ে কারখানা ব্যবসা দখলে নিতে চাচ্ছে।

অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়াকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102