মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’।
​আজ মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
​মানবিক এই আয়োজনে সংগঠনের ​সভাপতি এ কে এম আজিজুল হক বলেন “ইসলাম মানবতার ধর্ম। রমজানে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা বাড়ানো প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই শ্রম সার্থক।”
​সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।”
​সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন “উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী রেল স্টেশন এলাকার পথচারী ও সাধারণ রোজাদারদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি।”
​ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান,সাংস্কৃতিক সম্পাদক এম বিল্লাহ শিশির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, মুস্তাকিম খান, সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ, ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমান আরা লাইলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102