মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া

লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মাঝে লেবাননে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে ইসরাইল। তারা আজ লেবাননের রাজধানী বৈরুতজুড়ে আল কার্দ আল হাসান নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে।

স্থানীয় সময় দুপুর নাগাদ বৈরুতের এই প্রতিষ্ঠানের অন্তত তিনটি শাখা লক্ষ্য করে হামলা করা হয়েছে।

এর আগে ইসরাইল সতর্ক করে বলেছিল, এই আর্থিক প্রতিষ্ঠানকে তারা প্রতিরোধমূলকভাবে লক্ষ্যবস্তু করেছে। কারণ এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করে।

হিজবুল্লাহ এই প্রতিষ্ঠানকে ব্যাংক হিসেবে বর্ণনা করে। এই গোষ্ঠীটি বলছে, এই ব্যাংকটি লেবাননজুড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের আর্থিক সেবা দিয়ে থাকে। সেখানকার বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102