মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কেট্রা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
স্থানীয়সুত্রে জানাগেছে, বালুভর্তি একটি ট্রলি ও কয়েকটি ইজিবাইক করে অবৈধভাবে উত্তোলিত বালু নিয়ে যাচ্ছে এমন খবরে তাদের আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পরবর্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় অভিযুক্ত দলনেতাকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত বালু স্থানীয় কয়েকটি মসজিদের উন্নয়ন কাজের জন্য বিলিবন্দেজ করে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জনস্বার্থে এবং নদী রক্ষায় এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গ্রামবাসী সহায়তা প্রদান করায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102