সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৯ মার্চ, ২০২৬

পোশাক শিল্পখাতে নিয়োজিত শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে গতকাল (রবিবার) বিজিএমইএ কমপ্লেক্সে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক ফেডারেশন/সংগঠনের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল এবং সাবেক পরিচালক আ.ন.ম. সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বর্তমান সরকারের শিল্পবান্ধব অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সরকার তৈরি পোশাক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিল্পে সুষ্ঠূ ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতে বিজিএমইএ এবং শ্রমিক সংগঠনগুলোর নিবিড় সহযোগিতা একান্ত প্রয়োজন।”
বৈশ্বিক প্রতিকূলতা তুলে ধরে তিনি আরও বলেন উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের মাঝে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের শিল্পকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। তেলের দাম ও পরিবহন খরচ বাড়লে এই সংকট আরও ঘনীভূত হবে। এই বৈশ্বিক ধাক্কা সামলাতে মালিক-শ্রমিক ঐক্য এখন সময়ের দাবি।
শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা।
অনুষ্ঠানে শীর্ষস্থানীয় শ্রমিক নেতাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন কুতুবউদ্দিন আহমেদ, সভাপতি, আইবিসি এবং সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশন; চায়না রহমান, সাধারণ সম্পাদক, ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স; শহীদুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস অ্যান্ড দর্জি শ্রমিক ফেডারেশন; খাদিজা রহমান, কার্যকরী সভাপতি, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ; মোসা. কামরুন নাহার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; শাকিল আহমেদ মোবারক, সভাপতি, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; মো. মাহতাব উদ্দিন (শহীদ), সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট- বাংলাদেশ; কফিল উদ্দিন, সভাপতি, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; এইচ এম বেলাল, সভাপতি, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন; আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সাধারণ সম্পাদক, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন; মোসা. সালেহা ইসলাম সান্ত্বনা, সভাপতি, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন; শিরিন আক্তার, সভাপতি, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন; এম.এ সালাম, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক জোট-বাংলাদেশ; মোসা. জাহানারা বেগম, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; ফেরদৌসী বেগম, সভাপতি, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; মো. রফিক, সভাপতি, জাতীয় গার্মেন্টস দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশন; মোসা. লিমা ফেরদৌস, সভাপতি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ; মোসা. সুলতানা বেগম, সভাপতি, গ্রিনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন; নাহিদুল হাসান নয়ন, সাধারণ সম্পাদক, সম্মিলিত শ্রমিক ফেডারেশন; রফিকুল ইসলাম রাজা, সভাপতি, জাতীয় প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; মো. হারুন-অর-রশিদ, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোট; ইদ্রিস আলী, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র; আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদ; রুহুল আমিন হাওলাদার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশন; ইসমাইল হোসেন ঠান্ডু, সভাপতি, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; আল কামরান, সভাপতি, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ইফতারের পূর্বে দেশের পোশাক শিল্পের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মেজর মোঃ সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)
ভারপ্রাপ্ত সচিব, বিজিএমইএ ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102