শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৮ মার্চ, ২০২৬

উত্তরা ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো: চান মিয়া বেপারী আজ ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল এলাকাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতির আলোকে আজ থেকে কাজ শুরু হয়েছে।

হাজী মো: চান মিয়া বেপারী বলেন, “আজকের মধ্যেই যতটা সম্ভব এলাকা পরিষ্কার করার চেষ্টা করব। আগামীকালকের মধ্যেই পুরো এলাকাটি পরিষ্কার করার লক্ষ্য রয়েছে। আমরা সবসময় এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করি।”

এদিকে, তিনি উল্লেখ করেন, পূর্বেও পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং মসজিদ-মাদরাসায় সহায়তা প্রদান করেছেন।

তিনি আরও বলেন, “এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হলো ড্রেনেজ ব্যবস্থা। অনেক রাস্তা এখনো কাঁচা। এছাড়া মানুষ বিভিন্ন স্থানে ময়লা ফেলে, যার ফলে প্রচুর মশা জন্মে। এটি মূলত সিটি কর্পোরেশনের কাজ, কিন্তু এলাকাবাসীর স্বস্তির জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে এবং অর্থায়নে এই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি।”

স্থানীয়রা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এলাকায় ময়লা-অবর্জনার সমস্যা দীর্ঘদিন ধরে ছিল। কাউন্সিলর প্রার্থী নিজ উদ্যোগে এই সমস্যা সমাধানে এগিয়ে আসায় আমরা সন্তুষ্ট।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102