রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাংলাদেশের সীড ইন্ডাস্ট্রিজ-এর তরুণ কৃষি উদ্যোক্তা , তরুণ কৃষি বিজ্ঞানী ও প্রফেশনালদের আয়োজনে ইফতার মাহফিল এবং আলোচনা সভা সম্পন্ন হয় : আলোচ্য বিষয় ছিল-কৃষি খাতের উন্নয়নে তরূণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অঙ্গীকার ।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় অভিজাত হোটেল শেরাটনে ‘বাংলাদেশ সীড ইন্ডাস্ট্রিজ’-এর দেশের স্বনামধন্য তরুণ কৃষি উদ্যোক্তা ও এগ্রো-প্রফেশনালদের সম্মানে এক ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে অভিজ্ঞ ও দক্ষ জনশক্তির সমন্বয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উক্ত সভায় মূল বিষয়টি উপস্থাপন করেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের গবেষণা বিভাগের প্রধান ড. ম. আরিফুল ইসলাম ।
সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) এর Young Club আদলে ASIA Pacific seeds Association (APSA) Young Club Bangladesh Chapter গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং এরই পরিপ্রেক্ষিতে উক্ত ক্লাবের প্রথম কমিটির সভাপতি হিসেবে জনাব আনোয়ার হোসেন, ব‍্যবস্থাপনা পরিচালক, বন্ধন জেনেটিক্স লিমিটেড, সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান চন্দন – ব‍্যবস্থাপনা পরিচালক- গ্রীণ ন‍্যাশনাল এগ্রো ইন্ড্রাস্টিস ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কৃষিবিদ সীড লিমিটেডের জনাব সাজ্জাদ শিশির এর নাম প্রস্তাবনার নিমিত্বে সর্বসম্মতিতে নির্বাচিত হন।

আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব‍্য রাখেন এশিয়া প‍্যাসিফিক সীড এসোসিয়েশন এর ইসি মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ব‍্যাবস্থাপনা পরিচালক – ড. আলী আফজাল , লালতীর সীড লিমিটেড এর ব‍্যবস্থাপনা পরিচালক – মাহবুব আনাম , সাবেক কৃষি সচিব -জনাব আনোয়ার ফারুক

অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, সম্প্রতি এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) তরুণদের জন্য ‘ইয়ং ক্লাব’ এর সূচনা করেছে। এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করে ‘সীড ইন্ডাস্ট্রিজ’ দেশের তরুণ এগ্রো-প্রফেশনালদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102