বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

কুয়েতে ইরানি ক্ষেপনাস্ত্রের আঘাতে সন্দ্বীপের প্রবাসী শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কুয়েতে ইরানি ক্ষেপনাস্ত্রের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. জাহিদ (২৭) সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামার দফাদার বাড়ির বাসিন্দা। তিনি কামাল দফাদারের ছেলে।

পরিবার সূত্র জানায়, জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে কুয়েতে পাড়ি জমান জাহিদ। সেখানে তিনি একটি উটের খামারে কাজ করতেন।

স্বজনরা জানান, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে তিনি দেশে আসার পরিকল্পনা করেছিলেন। ঈদের সময় বাড়িতে এসে তার একমাত্র সন্তানের আকিকা দেওয়ার কথাও পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

জাহিদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিকভাবে প্রতিবন্ধী। জাহিদের অকাল মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102