বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আজ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিডন্সকে নিয়োগের ঘোষণা দিয়েছে।শ্রীলঙ্কা নারী দলের সঙ্গে সিডন্সের যাত্রা শুরু হবে বাংলাদেশ সফর দিয়েই। আগামী এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কার মেয়েরা বাংলাদেশ সফর করবে।এরপর ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে লঙ্কানরা।সিডন্স শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে থাকবেন এক বছর। অস্ট্রেলিয়ান এই কোচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ক্যারিয়ারে বড় ছাপ রেখে গেছেন।পরে সিডন্স আবার বাংলাদেশের ক্রিকেটে কাজ করেছেন। সামলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব। কাজ করেছেন বয়সভিত্তিক পর্যায়েও।এ ছাড়া অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট দল দক্ষিণ অস্ট্রেলিয়া (২০১৫-২০২০) ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের (২০১১-২০১৫) প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সিডন্সের।খেলোয়াড়ি জীবনে সিডন্স প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি একটি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬০টি, লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৭০টি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102