বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আইআরজিসির ১০ গুপ্তচর গ্রেফতারের দাবি কাতারের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের হয়ে কাজ করা ‘দুইটি চক্রকে সফলভাবে গ্রেফতার’ করা হয়েছে বলে দাবি করেছে কাতার।

বুধবার (৪ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এই সংবাদ সংস্থা জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে সাতজনকে ‘দেশের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেয়া হয়েছিল।’

ড্রোন ব্যবহারের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ‘জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের সাথে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে তাদের গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102