সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি প্রাইভেট কারের চাপায় শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত আটক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজীকে (৩৪) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান।

আটক খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে।

তিনি খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং পেশায় দিনমজুর।ভুক্তভোগী ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে আমার বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের ওই শিশুকন্যা। এক পর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

পরে ওই ক্লিনিকের ঠিকানায় নজরুলকে আসতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ক্লিনিকে পৌঁছলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁমকি দিয়েছিলেন নজরুল গাজী। যে কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি।

অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে জানান, প্রতিবেশী সম্পর্কে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ওই শিশুর সঙ্গে ঘুমান তিনি। ঘুমানোর সময় ধর্ষণ করেন।

এসময় তিনি বলেন, ‘ভুল করে ওই সময় এই কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন।

 

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102