রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, কোথায় কখন কিভাবে দেখবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ে আজ মঙ্গলবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী চীনের বিপক্ষে ‘বি’ গ্রুপের এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।১৯৭৫ সালে যাত্রা শুরুর পর ২১তম এএফসি নারী এশিয়ান কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের অভিষেক ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের।অস্ট্রেলিয়ার ৩০ হাজার দর্শকধারণক্ষমতা সম্পন্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের এই লড়াই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক চ্যানেল ‘টি স্পোর্টস’। অনলাইনেও দেখার সুযোগ থাকছে।অনলাইনে দেখাবে ট্যাপম্যাড।ফিফা নারী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৭তম স্থানে থাকা চীন এই ম্যাচে স্পষ্টতই ফেভারিট। অন্যদিকে, ১১২তম স্থানে থাকা বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়ন চীন ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে।তাই ঐতিহ্য ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা;দুই দিক থেকেই এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102