রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লোকমান মৃধা হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক।

স্থানীয় সূত্র জানায়, রাখাইন নারী মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ তার হোটেলে গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়।

হামলাকারীরা কুয়াকাটায় যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এতে তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় লোকমান মৃধা নামে একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

আহতের মেয়ে সাজেদা বেগম বলেন, রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাধা দেওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক হোসেন বলেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খানের দায় থেকে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102