সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছে। বিশেষ করে সুপার এইটের গ্রুপ-২ থেকে সেমির লড়াইয়ে বর্তমানে এক জায়গার জন্য লড়ছে দুই দল। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমিফাইনালের বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান।আপাতত লড়াইয়ে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া কিউইরা সেমিতে এক পা দিয়ে ফেলেছে। দুই পা দিতে হলে নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলেই চলবে। তবে না হারিয়েও যাওয়ার সুযোগ রয়েছে।সেখানেই জটিল হিসাবের খেলা।নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনেও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। যেহেতু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আগেই হয়ে যাবে।ফলে নিজেদের জয়ের সমীকরণ জেনেই ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ, ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। সমীকরণ মেলানোর সাথে সেমির লড়াই দেখার অপেক্ষায় সবাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102