শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদ্যালয় থেকে রাতে অচেতন অবস্থায় ছাত্রী উদ্ধার, চিকিৎসকের ধারণা— ধর্ষণের শিকার হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, আবার নোঙর ফেলেছে পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা ‌‌‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন মোদি’ ‘ছাত্রলীগের সাবেক সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’ মেয়ের শেষ আবদার, ‘বাবা আমাকে বুকে নাও, পানি দাও’ আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলার মূল্যের ড্রোন নিখোঁজ নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT Simulator প্রশিক্ষণ সম্পন্ন

রোয়াংছড়িতে সেনাবাহিনী সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানে সোমবার বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্য নিহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকালে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, সেনাবাহিনীর টহল দলের সাথে মুখোমুখি হলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। সেনাবাহিনীও পালটা গুলিবর্ষণ করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে জঙ্গলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102