সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এম এ হারেছ এর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ইউ.পি চেয়ারম্যান, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, মদন উপজেনা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব এম.এ হারেছ এর

৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ ফেব্রুয়ারি মদন উপজেলা ও পৌরবিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্ষালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপি’র সভাপতি জনাব নুরুল আলম তালুকদার। তিনি তার বক্তব্যে মদন উপজেলা বিএনপির অগ্রগতি ও দৃঢ় সাংগঠনিক ভিত্তি তৈরিতে এম এ হারেছ এর অবদানের কথা স্মরণ করেন। তিনি পুর্বসুরী নেতাদের ত্যাগের কথা জানার মাধ্যমে, তাদের মনে রেখে ইতিহাস সচেতন হয়ে রাজনীতি করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজলা চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান সম্রাট, মদন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, বীর মুক্তিযুদ্ধা আজহারুল ইসলাম হিরু, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখার সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, মদন পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠু,
মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ সোহাগ ও মদন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মদন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব সাইফ আহমেদ সেকুল। দোয়া পরিচালনা করেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102