রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব এমন বাজে দিন ১৫ বছরেও আর দেখেনি রিয়াল মাদ্রিদ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে যা বললেন রানা প্লাজার মালিক সোহেল আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গণপূর্তমন্ত্রী হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল আদাবরে শ্রমিকদের ওপর হামলা, কিশোর গ্যাং লিডার গ্রেফতার সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী সাংবাদিকদের উদ্দেশে যে বার্তা দিলেন আমির হামজা রাশিয়ায় বৈকাল হ্রদে বাস ডুবে ৮ চীনা পর্যটকের মৃত্যু ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু। পরে অলিম্পিক পদকজয়ী এই তারকাকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছরের মাথায় এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি ভুলতে বসেছেন।

তাপসী ও মাথিয়াসের দাম্পত্যজীবনে কোনো অশান্তির আঁচ নয়। বরং তারা পরস্পরের সঙ্গে সুখে রয়েছেন।

অভিনেত্রীর মতে, বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয়।

তাপসী পান্নু বলেন, ‘আমার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।’

বিয়ের বিষয়ে তিনি খানিকটা সেকেলে বলে দাবি করেন তাপসী। বিয়ে মানে সেটা যে সারাজীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন ‘ডানকি’ অভিনেত্রী।

তাপসী জানান, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি, যিনি তার কথায় উঠবেন-বসবেন। এছাড়া ম্যাথিয়াসও কখনো তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। সম্পর্কের শুরু থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত সহজ সমীকরণ ছিল। মাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তারা দুজনেই বাস্তববাদী।

প্রসঙ্গত, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘অ্যাসি’। এটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১,৭০০টি স্ক্রিনে প্রদর্শিত হলেও প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি রুপি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102