শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা।” দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি, বন্ধ করতে হবে নামিবিয়ার বিপক্ষে কেন বাবরকে ব্যাটই করতে দেওয়া হয়নি, জানালেন কোচ মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত যে কারণে ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনও বিতর্ক জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন শহীদ মিনারে ১২ মোবাইল ফোন চুরি, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ সাকিবের মামলা নিয়ে বড় পদক্ষেপ নিল বিসিবি কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102