বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সৌদি আরবে আবারও শুরু হচ্ছে সিনেমার উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরব। দেশটিতে বছরজুড়ে নানা চলচ্চিত্রভিত্তিক আয়োজনের মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভাল, যার যাত্রা শুরু হয় ২০০৮ সালে। শুরু থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।এবারের থিম রাখা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে যাত্রা বা ভ্রমণের গল্প বিশেষভাবে গুরুত্ব পাবে।গত বছরের মতো এবারও থাকছে স্পটলাইট অন সিনেমা। এই আয়োজনে কোরিয়ান চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।এর আগে উৎসবে জাপানি সিনেমাকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছিল।উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মোল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’সপ্তাহব্যাপী এই আয়োজনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে ডকুমেন্টারি স্ক্রিনিং ও চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে সহায়তা করবে।সময়ের সঙ্গে সঙ্গে সৌদি ফিল্ম ফেস্টিভাল শুধু প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102