মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হাবিবুর রশিদ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

আর এ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। জাবেদ মিয়া ও তাসনিম জারার যৌথ ভোটের চেয়ে হাবিবুর রশিদ বেশি ভোট পেয়েছেন।

নির্বাচনের আগে তিনি বলেছেন, ‘এই এলাকায় যে বিজয়ী হবে আমি সবার আগে তাকে স্বাগত জানাব, শুভেচ্ছা জানাব। আমি প্রথম থেকে বলে আসছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। বিজয়ী হলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি পরাজিত হলেও অন্যদের নিয়ে কাজ করতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102