মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

মনোনয়নবঞ্চিত হাজি ইয়াছিন পেলেন মন্ত্রিত্ব

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন পেয়েছেন মন্ত্রিত্ব।  তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি। পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান। তারেক রহমান এ সময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন। দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন। এতে দলের চেয়ারম্যানসহ হাইকমান্ড তার প্রতি সন্তুষ্ট হন।

আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ থেকে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102