বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী ইয়াসের
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
প্রায় ৩৫ বছর পর বাবার আসনে সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে নির্বাচিত হন এই সংসদ সদস্য। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন। আনোয়ারুল হোসেনের ছেলে ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডন-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।তাঁর চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য। এমন এক পরিবারের হয়ে জনতার কাতারে যুক্ত হয়ে যান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতার সঙ্গে নান্দাইলে যুক্ত হন তিনি। এমন অবস্থার মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকের মধ্যে নিজেকে দলের কাছে গ্রহযোগ্য করে তোলেন তিনি।১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের। এরপর আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই ডাক পান প্রতিমন্ত্রী হওয়ার। বিকেলে শপথ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে। এ খবরে আনন্দে ফেটে পড়েছে বিএনপির নেতাকর্মী ছাড়াও নান্দাইলের সর্বস্তরের মানুষ।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..