ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হলো।
এতে আলোচনায় না থেকেও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন— ড. খলিলুর রহমান, খন্দকার আবদুল মুক্তাদির, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম