বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। সোমবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর ছেলে, বলিউড তারকা সালমান খান।হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে উদ্বিগ্ন অবস্থায় দেখা গেছে। চিকিৎসকেরা সেলিম খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিল্পী মহলে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছে।হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খান এক প্রভাবশালী নাম। লেখক জাভেদ আখতার-এর সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে বলিউডে নতুন ধারা তৈরি করেন। তাঁদের যৌথভাবে লেখা শোলে, দিওয়ার এবং ত্রিশূল আজও ক্লাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজের উত্থান ঘটে, যা পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও লেখালেখি চালিয়ে যান সেলিম খান। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখে বলিউডে স্থায়ী প্রভাব রেখে গেছেন তিনি।ব্যক্তিজীবনে প্রথমে সালমা খানকে বিয়ে করেন সেলিম। তাঁদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি বিয়ে করেন অভিনেত্রী হেলেন-কে।সম্প্রতি ৯০ বছর পূর্ণ করা এই বর্ষীয়ান লেখকের অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102