২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল নামিবিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক পর্যায়ে ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলেছিল দলটি।তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট পতনে রানের গতি কমতে থাকল নামিবিয়ার। সেটা এতটাই যে, টানা ৩০ বল তারা কোনো বাউন্ডারি পায়নি।আফ্রিকার দেশটি মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে গেছে, সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নামিবিয়া। তাদের বিপক্ষে ৩১ রানের জয়ে সুপার এইটে ওঠার আশা জিইয়ে রাখল যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরাম স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৯ রান করেছিল যুক্তরাষ্ট্র।জবাবে ৬ উইকেটে ১৬৮ রানে থামে নামিবিয়া।৩৩ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের সঞ্জয় কৃষমূর্তি।
সংক্ষিপ্ত স্কোর