রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসেন জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জয়ী হয়ে ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে।আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১ গড়ার অঙ্গীকার করেন।ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ এবং জুলাই শহীদদের স্মরণ করে ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ—সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে।আজকের বিজয় সম্ভব হয়েছে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। আমাদের মা-বোনেরা বাসায় বাসায় প্রচারণা করেছেন, ছাত্র-যুবরা ভোটকেন্দ্রে পাহারা দিয়েছেন। সবার একতা এবং নিষ্ঠাই এই জয়কে সম্ভব করেছে।’তিনি আরো বলেন, ‘শিগগিরই আমি ঢাকা-১১-এর প্রতিটি প্রান্তে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসব।আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত, ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১।’নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ওসমান হাদিসহ জুলাই গণ-হত্যাকারীদের বিচার নিশ্চিত করব। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান—সবই আমাদের অঙ্গীকার। তরুণদের ক্ষমতায়ন এবং জুলাই প্রজন্মের স্বপ্ন ও অধিকার রক্ষাও আমাদের অঙ্গীকার।এটি আমার জীবনের প্রথম নির্বাচন। প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। তার পরও আপনারা নাহিদ ইসলাম ও শাপলা কলির উপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করব, যুক্ত করেন এনসিপির আহ্বায়ক।কাজ এখনো শেষ নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে—প্রতিটি বাঁধা অতিক্রম করে, প্রতিটি ভুল মোকাবিলা করে। আমরা একসঙ্গে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারা এই যাত্রার অংশ, এবং আপনারাই আমাদের শক্তি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102