সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

আমি আপনার রাস্তাটি করে দিব ‘মা’, এটা আমার দায়িত্ব : এস এম জিলানী

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়ার উনশিয়া ভট্রের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময় রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক মহিলা এস এম জিলানীর কাছে তার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দেওয়ার জন্য দাবি জানান। জবাবে এস এম জিলানী বলেন, ‘আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দিবো ‘মা’, এটা আমার দায়িত্ব।

‘ এস এম জিলার এ কথা শোনার পর উপস্থিত জনগণ করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। 

এস এম জিলানী উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের  উদ্দেশ্য করে বলেন, ‘এই কোটালীপাড়ার মানুষ, বিশেষ করে হিন্দু ভাই-বোনেরা আমাকে যে ভাবে ভোট দিয়ে তাদের বুকে টেনে নিয়েছেন। যে ভাবে ভালোবাসার বন্ধনে আটকে ফেলেছেন। যে ভাবে আস্তা ও বিশ্বাস করেছেন, আমি সেই আস্তা ও বিশ্বাসের জায়গাটা যেন ধরে রাখতে পারি।

আপনারা আমাকে আশির্বাদ করবেন। আমি যেন আপনাদের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকতে পারি।’ 

এরপর এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনে পাশের মাঠে দলীয় নেতৃবৃন্দ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দিব না।’নব-নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। সে কারণে ক্ষমতার অপব্যবহার থেকে আপনারাদের দূরে থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘আমি ১২ তারিখের আগে একটি দলের মনোনীত প্রার্থী ছিলাম। আমি নির্বাচিত হয়েছি। এখন আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল জনগনের এমপি। আমার কাছে এখন সবাই সমান। সকলে আমার কাছ থেকে সমান সুযোগ সুবিধা পাবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102