সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

আইজিপির পদত্যাগের গুঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানান, এমন একটি খবর শুনেছি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে আইজিপিকে বারবার ফোন দিলে তিনি ধরেননিন।২০২৪ সালের ২১ নভেম্বর  বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সরকার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102