মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ভারত মহারণের আগে মুখ খুললেন বাবর আজম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।এক আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে বাবর বলেন, পাকিস্তান–ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ও বৈশ্বিক আগ্রহ। ‘আপনি যেমন বললেন, পাকিস্তান-ভারত ম্যাচ সবসময়ই হাই ইনটেনসিটি।পুরো বিশ্ব ও সমর্থকেরা এতে জড়িত থাকে। এত মানুষ দেখছে, এতে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায়,’ বলেন তিনি।৩১ বছর বয়সী এই ব্যাটার জোর দিয়ে বলেন, এমন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক দৃঢ়তা। বাইরের আলোচনা ও সমালোচনায় কান না দিয়ে শান্ত ও স্বাভাবিক থাকা জরুরি।আমি অনেক ম্যাচ খেলেছি। আমরা শিখেছি, যত বেশি ঠান্ডা মাথায় ও নির্ভার থেকে খেলতে পারি এবং মানুষের কথায় কান না দিই, ততই ভালো ফল পাওয়া যায়। তরুণরা প্রায়ই উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সহজ ও চাপমুক্ত থাকলে সেটাই আপনার পক্ষে কাজ করে,’ যোগ করেন বাবর।গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত।পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্যদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে।পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত, পাকিস্তানের জয় ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102