সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
আজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন শোবিজ তারকারা। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে।আর আজ ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কেউ কেউ।ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’।অন্যদিকে দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।পোস্টের ক্যাপশনে ভালোবাসার আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে ছিল, ‘ফাল্গুনের শুভেচ্ছা’।বসন্তের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছেন সংগীতশিল্পী কনা-ও। হলুদ পোশাকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’।এদিকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি শেয়ার করে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘বসন্তের শুভেচ্ছা’।ঋতুর রঙ আর ভালোবাসার আবহে তারকাদের এমন উপস্থিতিতে বসন্ত, ভালোবাসা দিবস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102