শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

ভোট দিতে বাড়ির পথে ছুটছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
একদিন পরেই নির্বাচন। আর এ উপলক্ষে আজ থেকে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে শিল্পাঞ্চলে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে যাওয়ায় বেড়েছে ছুটির সংখ্যাও। এই সুযোগে ভোট দিতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ।সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে মঙ্গলবার সকাল থেকেই অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। সাভার ও গাজীপুরের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। যাত্রীদের অভিযোগ, বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সুযোগ বুঝে বাসশ্রমিকেরা দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকাচ্ছেন।এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা।বাইপাইল বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক পোশাকশ্রমিক বলেন, ‘ভোট দিতে বাড়ি যাব। কিন্তু ৩০০ টাকার ভাড়া এখন ১ হাজার টাকা চাইছে।একই অভিযোগ করেন সাভার বাসস্ট্যান্ডে পরিবার নিয়ে অপেক্ষারত পোশাক কারখানার সুপারভাইজার সুরুজ আলী। তিনি বলেন, ‘ভোট দিতে বাড়ি যাব, কিন্তু বাস পাচ্ছি না। দ্বিগুণ ভাড়া দিতে রাজি হয়েও বাস পাচ্ছি না।’সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, একসঙ্গে অনেক কারখানায় ছুটি হওয়ায় বাসস্ট্যান্ডে যাত্রীর চাপ বেড়েছে। বাসের সংখ্যা কম থাকায় এবং যাত্রীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় যান চলাচলে কিছুটা ধীরগতি সৃষ্টি হয়েছে।এদিকে গাজীপুরের চিত্রও অনেকটা একই রকম। মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, কোনাবাড়ী ও শ্রীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে হাজার হাজার মানুষ বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে।শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় মাঝেমধ্যে যানজট তৈরি হচ্ছে। যানবাহন ধীরে ধীরে চলছে।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি তিন দিন ছুটি থাকবে। পরে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫ দিনের ছুটি পাওয়া যাচ্ছে। এ উপলক্ষে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102