চীনে সোনার খনিতে লিফট ছিঁড়ে পড়ে নিহত ৭
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের ক্যানঝুয়াং সোনার খনিতে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার খনি ব্যবস্থাপকসহ মোট ১১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।দেশটির স্থানীয় গণমাধ্যম সিসিটিভি নিউজে এ খবর বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ক্যানঝুয়াং সোনার খনির ভূগর্ভস্থ লিফট ছিঁড়ে এই হতাহতের ঘটনা ঘটে।ঝাওইউয়ান কর্তৃপক্ষ জানায়, খনি কম্পানি দুর্ঘটনার তথ্য সময়মতো জানায়নি। পরে গতকাল সোমবার একটি সূত্রের মাধ্যমে খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাটি যাচাই ও নিশ্চিত করে। স্থানীয় প্রতিবেদকরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল বন্ধ করে দিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শ্রমিকরা ভূগর্ভস্থ লিফটে করে মাটির গভীরে নামার সময় তার ছিঁড়ে যায়।এতে লিফটি প্রায় ২৪০ মিটার নিচে পড়ে এ ঘটনা ঘটে।কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কম্পানিটি নিয়মানুযায়ী সময়মতো দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, ফলে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটেছে। তথ্য গোপনের এই অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ দ্রুত তদন্ত শুরু করেছে।এদিকে, চীনের শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক এক বিস্ফোরণে আরো আটজন নিহত হয়েছেন। যা চীনের শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..