রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

একটি দল সংবিধানকে পুড়িয়ে দিতে চায় : অধ্যাপক আবু সাইয়িদ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপিতে সদ্য যোগদানকারী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘একটি দল সংবিধানকে পুড়িয়ে দিতে চায়। তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।

তারা দেশকে পাকিস্তান বানাতে চায়, কিন্তু কোনো বাঙালি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারে না।’জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায়, তাদের ভোট দিবেন না। জামায়াতে ইসলাম একটি ভণ্ড ও প্রতারক দল, তারা মানুষকে বিভ্রান্ত করছে। এদের সামাজিকভাবে বয়কট করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরো বলেন, এবারের নির্বাচন দেশ গড়ার এবং প্রতিটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লড়াই। এই ভোট স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির মধ্যে অনুষ্ঠিত হবে। দেশের মুক্তি ও সাধারণ মানুষের কল্যাণে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান নান্নু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান। 

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান, কৃষক দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডা. মীর শফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102