মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

অর্থবছরের প্রথম ৭ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যে বিভাগে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগ থেকে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ২১ লাখ মার্কিন ডলার।এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে সর্বোচ্চ ১ হাজার ১৯ কোটি ১৪ লাখ ডলার।দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই সময়ে বিভাগটিতে এসেছে ৫২৭ কোটি ৯ লাখ ডলার। এ ছাড়া সিলেট বিভাগে এসেছে ১৫৯ কোটি ৯ লাখ ডলার, খুলনায় ৭৬ কোটি ৭২ লাখ ডলার, রাজশাহীতে ৬১ কোটি ৪৩ লাখ ডলার, বরিশালে ৪৫ কোটি ৭ লাখ ডলার, ময়মনসিংহে ৩২ কোটি ৬১ লাখ ডলার এবং রংপুর বিভাগে এসেছে সর্বনিম্ন ২২ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, শুধু গত জানুয়ারি মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে ১৫৭ কোটি ৮২ লাখ ডলার, যা সর্বোচ্চ। চট্টগ্রাম বিভাগে এসেছে ৯২ কোটি ৪৯ লাখ ডলার। এছাড়া সিলেট বিভাগে ২৯ কোটি ৭ লাখ ডলার, খুলনায় ১২ কোটি ২৬ লাখ ডলার, রাজশাহীতে ১০ কোটি ১৯ লাখ ডলার, বরিশালে ৬ কোটি ৭৬ লাখ ডলার, ময়মনসিংহে ৫ কোটি ২৫ লাখ ডলার এবং রংপুর বিভাগে এসেছে ৩ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স।জানুয়ারি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৮ কোটি ৮০ লাখ ৪০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ২৮ কোটি ২ লাখ ১০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ডলার, ইতালি থেকে ১৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ১৮ কোটি ২০ লাখ ৭০ হাজার ডলার, কুয়েত থেকে ১৬ কোটি ৮৭ লাখ ৭০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার এবং কাতার থেকে এসেছে ১৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার।বাংলাদেশ ব্যাংক জানায়, জানুয়ারি মাসে প্রাপ্ত ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102