মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

যা ১৭ বছরে হয়নি, তা পাঁচ বছরে করার চেষ্টা করব : বাবুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমাকে একবারের জন্য সুযোগ দিন, যা ১৭ বছরে হয়নি, তা পাঁচ বছরে করার চেষ্টা করব। ভাঙ্গা পৌর শহরকে ব্যবসা বান্ধব ও আধুনিক শহরের পরিণত করব।

ভাঙ্গা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা মার্কেট তৈরি করে তাদের স্থায়ী ব্যবসার ব্যবস্থা করব।’ 

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মীরু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী বাবুল আরো বলেন, ‘ভাঙ্গার ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবেন। আমার পরিবারের সদস্যরা যেভাবে নিরাপদে থাকবে, আপনারাও তেমনি নিরাপদে থাকবেন।

আমি কখনোই কোনো অনৈতিক কাজ করি না। অনৈতিক কাজ যারা করে তাদের সমর্থন করি না। আপনাদের যেকোন সমস্যার সমাধানে আমাকে জানাবেন। সবসময় আমাকে কাছে পাবেন।
ভাঙ্গা শহরকে ঘিরে আমার বড় পরিকল্পনা রয়েছে। আশা করি, আল্লাহ যদি আমাদেরকে দেশের সেবা করার দায়িত্ব দেন, আমরা অবশ্যই ভাঙ্গা শহরকে আধুনিক ও উন্নত শহরে পরিণত করবো, ইনশাল্লাহ।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102