বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে ‘আস্থা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নববর্ষ বরণ গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এ নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।শফিকুল আলম জানান, শেষ মুহূর্তে সচিবদের সঙ্গে বৈঠকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।প্রেসসচিব বলেন, ‘এ সরকারের তেমন ব্যর্থতা নেই, এ সরকারের সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা।নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখছে।’ এ ছাড়া অনেক বিদেশি পর্যবেক্ষক এসেছেন বলেও জানান তিনি।আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেছেন প্রেসসচিব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102