সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

আমাদের ভোট হচ্ছে শয়তানের বিপক্ষে : ফজলুর রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত কঠিন। তিনি বলেন, বিরোধী দলের ভোট দেখতে পাচ্ছেন না, মানুষ দেখতে পাচ্ছেন না। কিন্তু আমাদের শয়তানের সঙ্গে ভোট হচ্ছে, ভুতের সঙ্গে ভোট হচ্ছে। শয়তানকে কিন্তু দেখা যায় না, ভুতকেও দেখা যায় না। 

সম্প্রতি এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।ফজলুর রহমান বলেন, এদের কাজ হল এরা বোরকা পরা দশজন মেয়েকে ছাড়বে। তারা সকালে নিজের একটা ভোট দেবে, আর বোরকার নিচে করে পাঁচটা ভোট বানিয়ে নিয়ে যাবে। সেটা বাক্সে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে।

 

তিনি বলেন, আমি মনে করি ইসলামের নামের দেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী দল জামায়াত। জামায়াত প্রকৃত ধর্ম মানে না, প্রকৃত গণতন্ত্র মানে না, জামাত একটা মুনাফেক দল। তারা মুক্তিযুদ্ধের সময় এই দেশের ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার এক নম্বর গাইড ছিল জামায়াত। দুই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল।

ফজলুর রহমান আরো বলেন, চার পাঁচ দিন আগে জামায়াতের আমির বলেছে—যেসব মেয়েরা কর্মজীবী; যারা ডাক্তারি করে, যারা মাস্টারি করে, যারা বিচারক, যারা অন্য চাকরি করে, যারা গার্মেন্টসের চাকরি করে, যারা কেরানিগিরি করে, যেসব মেয়েরা মাদ্রাসায় চাকরি করে, তারা সবাই নাকি তাদের (জামায়াত) দৃষ্টিতে বেশ্যা। এই কথাটা বলেছে কে? জামাতের আমির শফিকুর রহমান, ছোট কোন মানুষ না। আমি মেয়েদেরকে বলবো ১২ তারিখের পরে ও যেখানে আসে, জুতা মিছিল করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102