বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

আজ দোহারে বিএনপি-জামায়াতের সমাবেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
আজ ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে একইদিনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি)  বেলা ৩টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন।অন্যদিকে জামায়াতে ইসলামীও একই দিনে পূর্বনির্ধারিত জয়পাড়া বড় মাঠে নির্বাচনী বার্তা নিয়ে মহাসমাবেশ করবে। সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সমাবেশে দোহার-নবাবগঞ্জ উপজেলা, পৌরসভা ও বাইশ ইউনিয়নের জোটভুক্ত সবদলের সাংগঠনিক ইউনিটসহ নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক সমাগম হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াতের নেতারা।

দুই বড় দলের সমাবেশের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সংযত আচরণের আহবান জানানো হয়েছে।

রাজনৈতিক নেতারা জানান, নির্বাচনের আগে দুই দলেরই শেষ সমাবেশ বলে ধারণা করছেন তারা। সমাবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে দল দুইটির শক্তির পরীক্ষা স্পষ্ঠ হবে। ভোটের মাঠে শেষ পর্যন্ত কোনো দল ভোটারদের মাঝে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার ইঙ্গিত আগামীকালের কর্মসূচি থেকে মিলতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102