শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম শুরু হবে কি না—এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলমান থাকায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চান না সংশ্লিষ্টরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। তবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।’

স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এসএসসি পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102