সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ধরনের যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রচারণার ১৭তম দিনে মিরপুর-১২ ও আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন স্থানে বহিরাগত ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কারও এলাকায় অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ উস্কানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

গণসংযোগকালে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102