রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধরা পুলিশ সদস্য

বাংলাদেশকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত এই ফরম্যাটের প্রতিটি বৈশ্বিক আসরে খেলেছে বাংলাদেশ। ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে আজ শুরু টুর্নামেন্টের দশম আসরে সেই ধারায় ছেদ পড়ছে। 

টুর্নামেন্টের ১৯ বছরের ইতিহাসে রাজনীতির মারপ্যাঁচে পথ হারানো পথিক এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের দাদাগিরি ভদ্রলোকের খেলাকে রাজনীতির হাতিয়ারে পরিণত করেছে। ব্যাট-বলের লড়াই এখানে গৌণ।

বাংলাদেশকে ছাড়া ১৬০ কোটি টাকা প্রাইজমানির টি-টোয়েন্টি বিশ্বকাপের পটভূমি সবারই জানা। ভারতের উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদন করে বিসিবি। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে উলটো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান, যা আইসিসির ঘুম কেড়ে নিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া মানে, ক্রিকেটবিশ্বের ক্ষতি প্রায় ৬,১১২ কোটি টাকা। বিশাল এই ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে মাঠে নামানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আইসিসি। তাতে কাজ না হলে ক্রিকেটের এল ক্লাসিকোবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপ আবেদন হারাবে অনেকখানি।

দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশের আপসহীন অবস্থান ক্রিকেট ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুবাই শাখায় পরিণত হওয়া আইসিসিকে কক্ষপথে ফেরাতে এমন সাহসী সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না।

না থেকেও তাই প্রবলভাবেই বিশ্বকাপে থাকছে বাংলাদেশ। শুধু আলোচনায় নয়, বাংলাদেশের তিনজন প্রতিনিধিও থাকছেন-দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও গাজী সোহেল এবং ধারাভাষ্যে চিরচেনা মুখ আতহার আলী খান।

এদিকে লিটন দাসদের আক্ষেপ কিছুটা ঘোচাতে বিসিবি ধূমকেতু, দুর্বার ও দুরন্ত-তিন দল নিয়ে শুরু করেছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

কলম্বোয় আজ পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। প্রথমদিনই তিনটি ম্যাচ। কলকাতায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এবং মুম্বাইয়ে শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র।

২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার এইটে। সেখানে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ভারত ও শ্রীলংকার আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। তারা ফাইনালে উঠলে ৮ মার্চ শিরোপার লড়াই হবে কলম্বোয়। আর পাকিস্তান আগেই বিদায় নিলে ফাইনাল হবে আহমেদাবাদে।

এ-গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারতের বিপক্ষে না খেললে গ্রুপপর্ব থেকে বিদায় এড়াতে বাকি তিন ম্যাচই জিততে হবে পাকিস্তানকে। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপার বড় দাবিদার। প্রথম দল হিসাবে টানা দুবার ও সর্বোচ্চ তিনবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।

এছাড়াও ফেভারিটের তালিকায় আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। দুই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ছিটকে যাওয়ায় শক্তি কমেছে অস্ট্রেলিয়ার।

এদিকে সবার চোখ থাকবে ইতালির ওপর। ফুটবলের দেশ ইতালি এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরে খেলছে। তবে ক্রিকেট অনুরক্ত বাংলাদেশের ভক্তদের জন্য যেমন এই বিশ্বকাপ বিষাদময় হয়ে থাকবে, তেমনি এই বৈশ্বিক আসরও টাইগারদের অভাব অনুভব করবে প্রচণ্ডভাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102