সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, মহান জুলাই বিপ্লবের পরে আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম, যেসব প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ সদস্য সরাসরি হামলার সঙ্গে জড়িত তাদেরকে বরখাস্ত করা হোক। নতুনভাবে সার্কুলার দিয়ে নতুন প্রজন্মের ছাত্রদের থেকে পুলিশ নিয়োগ দেওয়া হোক।

সমাবেশে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এক জুমাবার আমার ভাই হাদি হত্যার পর আরেক জুমাবার আমার ভাইদের ওপর আঘাত করা হয়েছে। বিচার চাইতে গিয়ে আমার ভাইবোনেরা আহত হয়েছে। আমাদের জকসু প্রতিনিধি শান্তার ওপর আঘাত করা হয়েছে। আমরা এই পুলিশের সংস্কার চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102