মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নিরাপত্তা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা মন্ত্রীদের সঙ্গে বিজিএমইএ বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

টেকনাফে বাসচাপায় নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—  টেকনাফের হ্নীলা লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবসার। তিনি জানান, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো ৮ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে থানা ও স্থানীয় পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102