পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ‘র্যাট হোল’ খনন করে ওই এলাকায় কয়লা উত্তোলনের কাজ চলছিল। সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ‘র্যাট হোল’ খনন করে ওই এলাকায় কয়লা উত্তোলনের কাজ চলছিল। সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনো স্পষ্ট নয়।
‘র্যাট-হোল’ খনি বলতে পাহাড়ের ঢালে খনন করা গভীর উল্লম্ব খাদকে বোঝায়, যেখান থেকে কয়লা ও অন্যান্য খনিজ উত্তোলনের জন্য সরু সুড়ঙ্গ বের করা হয়।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা জানান, ঘটনার একটি ব্যাপক তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি এই ‘দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত’। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা।