বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

৪৭ নং ওয়ার্ডের ৩ নং কেন্দ্রে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৮ আসনের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে জনসমর্থন আরও জোরালো করতে রাজধানীর দক্ষিণ খান এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী গণমিছিল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় ৪৭ নং ওয়ার্ডের চালাবন ভাই ভাই মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি হাজী বিল্লাত আলী রোডসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাই ভাই মার্কেটে এসে শেষ হয়।

গণমিছিলটির আয়োজন করে ৪৭ নং ওয়ার্ডের ৩ নং কেন্দ্র কমিটি। কর্মসূচির আয়োজক ছিলেন মোঃ কামাল উদ্দিন। সহযোগিতায় ছিলেন মোঃ কৌশিক, মোঃ ফারুক, মোঃ আরিফ ও মোঃ জাহিদ।

মিছিলে উপস্থিত ছিলেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল এবং ৪ নং ইউনিট বিএনপির সভাপতি মোঃ সাফায়েত হোসেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মিছিল শেষে কেন্দ্র আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকলে মিলে এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে জয়যুক্ত করা হবে এবং ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

৪৭ নং ওয়ার্ড আহ্বায়ক আল আমিন সরকার বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এলাকায় একটি ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। মিছিলে মানুষের ঢল দেখে তিনি আবেগ আপ্লুত এবং বিশ্বাস করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ খান এলাকায় অনুষ্ঠিত এই গণমিছিল ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠপর্যায়ের শক্ত অবস্থান তুলে ধরেছে বলে মনে করছেন ৪৭ নং ওয়ার্ড বিএনপি নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102