সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা চাই পরিবর্তনের রাজনীতি।

তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, পুরোনো ধারার রাজনীতি চলতে দেওয়া যায় না। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102