বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রিসাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাকে ব্যবহার করে প্রার্থী নির্বাচনের মাধ্যমে একটি দল কিংস পার্টির মতো আচরণ করছে। তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় শুধু নির্বাচন কমিশনের নয়, তা ইউনূস সরকারের ওপরও বর্তাবে। নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্বাচন করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বিএনপি মোনাফেকি করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102