তাসনিম জারার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন তাসনিম জারা। এরইমধ্য্য গ্যাস-সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন তিনি। তবে মঙ্গলবার জানালেন দুঃসংবাদ। তার ব্যানার কে বা কারা যেন ছিঁড়ে ফেলেছে।সেখানে ফুটবলের পরিবর্তে অন্য মার্কার ব্যানার টানানো হয়েছে বলে জানিয়েছেন তাসনিম জারা।তাসনিম জারা বলেন, নিজের আমাদের ব্যানার যেখানে যেখানে ছিলো, সেই জায়গাগুলিতে এখন কাদের ব্যানার টাঙ্গানো আছে সেটা এলাকার মানুষ দেখছেন। আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন। অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়।আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..