মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এক বিক্ষোভ কর্মসুচঅ অনুষ্ঠিত হয়। পরে এক মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রতিদিন ২ঘন্টা করে কর্মবিরতী করছি। আমাদের নৈতিক দাবী নিয়ে সরকার আমাদের সাতে অনেক ছিনিমিনি খেলা শুরু করেছে। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করা করেনি। গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে জীবনযাত্রার মান অস্বাভাবিক ভাবে বেড়েছে। আট থেকে দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করা যে কতো কস্ট তা ভেবে দেখুন। এর মধ্যে যদি পে-স্কেল ঘোষনা করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক পুর্নদিবস কর্মবিরতী সহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। দাবী বাস্তবায়নে আগামী কাল সকাল ৯টা থেকে গৃহীত কর্মসুচীতে অংশনেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102